সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাকাই টেস্টে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচে টাইগারদের কঠিন জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অজিরা। ফলে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ম্যাকাইয়ের বাউন্সি উইকেটে চার পেসার খেলার গুঞ্জন রয়েছে।
ম্যাকাইয়ের উইকেট নিয়ে টাইগার অধিনায়ক বলেন, উইকেট দেখে ভালো মনে হয়েছে। আমরা এখানে যে উইকেটে অনুশীলন করেছি সেখানে বাউন্স একটু বেশি ছিল। পাঁচ পেসার স্কোয়াডে আছে সবাই রেডি আছে (ম্যাচ খেলতে), ইতিবাচক দিক হচ্ছে দুইজন স্পিনার আছে যেকোনো কন্ডিশনে ভালো বল করে।
আরও পড়ুন
‘ফলে আমার মনে হয় যেহেতু আরও সময় আছে সকালে এসে আরেকবার উইকেট দেখে দলের জন্য যে সিদ্ধান্ত নিলে ভালো হয় তা নিব ইনশাআল্লাহ।’
তিনি বলেন, বাতাসের জন্য রিভার্স সুইং বাতাসের জন্য বোলাররা সাহায্য পাবেই, সুইং কিছুটা পেতে পারে। বাতাস যদি কাজে লাগাতে পারে বোলাররা, অবশ্যই বোলারদের জন্য ভালো সুযোগ থাকবে।