শিশুদের মধ্যে অনলাইন গেমের প্রতি ঝোঁক বাড়ছে, ফলে দীর্ঘ সময় স্ক্রিনে কাটানো এখন সাধারণ বিষয়। পরিমিত গেম খেলা বিনোদন বা শেখার মাধ্যম হতে পারে, তবে অতিরিক্ত ব্যবহারে শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ে। এ ক্ষেত্রে অভিভাবকরা স্মার্টফোনের বিল্ট-ইন নিয়ন্ত্রণ সুবিধা ব্যবহার করে সহজেই গেমের সময় সীমিত করতে পারেন।
আইফোন/আইপ্যাডে থাকা স্ক্রীন টাইম ফিচার এবং অ্যান্ড্রয়েডের ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড পারেন্টাল কন্ট্রোল ব্যবহার করে দৈনিক অ্যাপ ব্যবহারের সময় দেখা ও সীমা নির্ধারণ করা যায়। এতে গেম বা বিনোদনমূলক অ্যাপের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া সম্ভব। পাশাপাশি নতুন অ্যাপ ইনস্টল বা অননুমোদিত কেনাকাটা নিয়ন্ত্রণের ব্যবস্থাও রয়েছে।
আইফোন/আইপ্যাডে যেভাবে করবেন (স্ক্রীন টাইম)
১. আইফোনের সেটিংস অপশনে যান
২. স্ক্রিন টাইম চালু করুন
৩. অ্যাপ লিমিট নির্বাচন করুন
৪. গেম বা নির্দিষ্ট অ্যাপ বেছে নিয়ে দৈনিক সময়সীমা সেট করুন
৫. প্রয়োজন হলে ডাউনটাইম ব্যবহার করে নির্দিষ্ট সময়ে সব গেম বন্ধ রাখুন
আরও পড়ুন
আরও পড়ুন দীর্ঘ অপেক্ষার পর বাজারে আসছে গ্যালাক্সি এস২৬ সিরিজ

অ্যান্ড্রয়েডে যেভাবে করবেন (ডিজিটাল ওয়েলবিয়িং)
১ সেটিংস-এ যান
২. ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড পারেন্টাল কন্ট্রোল খুলুন
৩. ড্যাশবোর্ড থেকে গেম অ্যাপ নির্বাচন করুন
৪. অ্যাপ টাইমার দিয়ে সময়সীমা নির্ধারণ করুন
৫. ফোকাস মোড চালু করে নির্দিষ্ট সময়ে শুধু প্রয়োজনীয় অ্যাপ ব্যবহারের সুযোগ রাখুন
আরও কিছু করণীয়
স্মার্টফোনের সঠিক সেটিংস ব্যবহার করলে শিশুদের গেম আসক্তি নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। একই সঙ্গে তারা পড়াশোনা ও স্বাস্থ্যকর কর্মকাণ্ডে আরও মনোযোগী হতে পারে।