সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ। বুধবার দিবাগত রাতে একটি শো শেষে ফেরার পথে একটি পিকআপের ধাক্কায় তার ব্যক্তিগত গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় তিনি বুকে, হাতে ও পায়ে আঘাত পেলেও বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এ নিয়ে মৌসুমী মৌ জানান, আলহামদুলিল্লাহ্! অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি। শো শেষে বাসায় ফেরার পথে একটি পিকআপ আমার গাড়িকে ধাক্কা দেয়। এর ফলে গাড়ির ভেতরেই একপাশ থেকে অন্যপাশে ছিটকে পড়ি। মৌসুমীর ভাষায়, মাথা, বুক, হাত আর পায়ে ব্যথা পেয়েছি।

তবে আল্লাহ্র রহমতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে তিনি আরও বলেন, আমার গাড়ির ঠিক পেছনে মোটরসাইকেলে ছিল আমার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের হেরফের হলে দুর্ঘটনাটি আরও ভয়াবহ হতে পারতো। আর যদি পিকআপটি গাড়ির দরজার দিকে আঘাত করতো, তাহলে হয়তো আমি আর বেঁচে থাকতাম না। ফেসবুক পোস্টে পিকআপ চালকের একটি ছবিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তার অভিযোগ, চালকের আচরণ ছিল অস্বাভাবিক এবং গাড়িটির ব্রেকেও সমস্যা ছিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews