প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘যাঁকে ধরে আনতে চাই...উনি বলছেন আসবেন। তো উনি আসুক, আমরা প্রস্তুত আছি এবং এটাও বলছি...আমরা তাঁর প্রতি ন্যায়বিচার নিশ্চিত করব। আইনগত যা যা, অবশ্যই গ্রেপ্তার হবেন। গ্রেপ্তার হওয়ার পর ওনার যা আইনগত অধিকার, উনি সেটা চর্চা করুন। ...আদালত যে রায় দেবেন, সে মৃত্যুদণ্ড বহাল, খালাস—যা–ই হোক, সেটা মেনে নিতে প্রস্তুত আছি।’
শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে গণমাধ্যমকে এর আগে নির্দেশনা দেওয়ার প্রসঙ্গ স্মরণ করিয়ে দেন জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা আগামীকাল বুধবার বক্তব্য দেবেন। এটা যদি কেউ আগাম জানিয়ে প্রচার করে, সেটা অবশ্যই আদালতের রায় অমান্য করা হবে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আবার স্মরণ করিয়ে দেওয়া হবে, যেন এ কাজ কেউ (গণমাধ্যম) না করে।