আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ফর্টিস এফসি। ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞার জটিলতায় থাকায় বাদ পড়েছে দেশের দুই শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেড। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে শীর্ষ দুইয়ে অবস্থান করলেও আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ থাকছে না দল দুটির সামনে। এই পরিস্থিতিতে প্রথমবারের মতো এশিয়ান ক্লাব ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পথে এগিয়ে গেছে ফর্টিস এফসি।

ফেডারেশন সূত্রে জানা গেছে, এ বছর এএফসি ক্লাব লাইসেন্সের জন্য আবেদন করে ইতিবাচক সাড়া পেয়েছে শুধু ফর্টিস এফসি ও বাংলাদেশ পুলিশ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews