ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু উইন্ডসরের বিলাসবহুল বাসভবন ছেড়ে পূর্ব ইংল্যান্ডের একটি রাজকীয় এস্টেটে চলে গেছেন। মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পরলোকগত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে তদন্ত ও চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নেন।

বর্তমানে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত সাবেক এই রাজপুত্রকে এপস্টাইন-সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) সদ্য প্রকাশিত নথিতে তার উপস্থিতি ব্যাখ্যা করতে নতুন করে চাপের মুখে পড়তে হচ্ছে।

বিবিসির তথ্যমতে, ৬৫ বছর বয়সী অ্যান্ড্রু সোমবার রয়্যাল লজ ছেড়েছেন। তবে বাকিংহাম প্যালেস এএফপিকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই সাবেক এই রাজপুত্রের ওপর চাপ আরও বেড়েছে। শুক্রবার ডিওজে প্রকাশিত এপস্টাইন-সংক্রান্ত নতুন নথিতে তার নাম আসার পর পরিস্থিতি জটিল হয়।

এই প্রকাশের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, এপস্টাইনের অপরাধ সম্পর্কে যা জানেন, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অ্যান্ড্রুর সাক্ষ্য দেয়া উচিত।

অবশ্য অ্যান্ড্রু তার বিরুদ্ধে আনীত অভিযোগ বার বার অস্বীকার করে আসছেন।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews