জমকালো আয়োজনের মধ্য দিয়ে লিভারপুলের সাবেক তারকা মোহাম্মদ সালাহকে বরণ করে নিয়েছে তুরস্কের সুপার লিগ ক্লাব ট্রাবজোনস্পোর।

৩৪ বছর বয়সী সালাহ দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। ক্লাব সভাপতি এরতুঘরুল দোয়ানের সঙ্গে বসে চুক্তি সইয়ের ছবি সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার প্রকাশ করেছে ট্রাবজোনস্পোর। 

প্রথম সংবাদ সম্মেলনে সালাহ বলেন, “গত কয়েকদিনের অভিজ্ঞতা আমার জীবনে আগে হয়নি। আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, তা আমি কখনও আশা করিনি। আমি এখানে জেতার জন্য এসেছি।”

ট্রাবজোন বিমানবন্দরে ভক্তদের বিশাল ভিড় জমে। পাপারা পার্ক স্টেডিয়ামে দর্শকে ঠাসা গ্যালারি, আতসবাজির ফ্লেয়ার ও স্লোগানে তাকে অভ্যর্থনা জানানো হয়। বুধবার তিনি মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেন।

সৌদি প্রো লিগ ও এমএলএস থেকেও মিশরীয় এই তারকার প্রতি আগ্রহ ছিল। তবে শেষ পর্যন্ত ট্রাবজোনস্পোরই তাকে দলে ভেড়ায়।

সালাহ এবারের বিশ্বকাপে মিশরকে শেষ ষোলোতে তুলেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় এনে দেন এবং নিউজিল্যান্ডের বিপক্ষে গোল করেন।

নয় মৌসুমে লিভারপুলের হয়ে ২৫৭ গোল করে তিনি ক্লাবের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। একটি চ্যাম্পিয়নস লিগ ও দুইবার প্রিমিয়ার লিগ জিতেছেন। গত মার্চে তিনি ক্লাব ছাড়ার ঘোষণা দেন। 

বর্তমানে ইউরোপা লিগ প্লে-অফে খেলছে সালাহর বর্তমান ক্লাব। গত মৌসুমে তৃতীয় হওয়া দলটি এবার তুর্কি শিরোপার জন্য লড়াইয়ের লক্ষ্য নিয়েছে।

সেই লক্ষ্যে বেশ কয়েকজন নতুন ফুটবলার দলে যোগ করেছেন কোচ ফাতিহ টেক্কে। এর মধ্যে আছেন কেপ ভার্দের সিডনি লোপেস কাব্রাল—আর্জেন্টিনার বিপক্ষে তার গোল বিশ্বকাপের সেরা গোল নির্বাচিত হয়েছিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews