কাতারের দোহায় পরোক্ষ বৈঠকের পর ইরানকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আল আরাবিয়ার সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালির বর্তমান অবস্থায় কোনো ধরনের পরিবর্তন মেনে নেবে না ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্র ইরানকে সাফ জানিয়েছে, কোনো পরিবর্তন মানেই চুক্তি লঙ্ঘন। হরমুজ প্রণালিতে ইরানের আচরণ দেখেই চুক্তির প্রতি তাদের আন্তরিকতার প্রথম পরীক্ষা নেবে আমেরিকা। এই গুরুত্বপূর্ণ প্রণালীতে যুক্তরাষ্ট্র কড়া নজর রাখছে। ইরানকে বলা হয়েছে, সমঝোতা স্মারকটি পুরোপুরি মেনে চললেই কেবল তাদের আটকে থাকা তহবিল ছাড়ের বিষয়ে ভাবা হবে।

অন্যদিকে, বৃহস্পতিবার ইরান কড়া হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, হরমুজ প্রণালিতে আমেরিকা নাক গলালে দ্রুত ও চরম জবাব দেওয়া হবে। ইরানের মতে, ওই জলপথে যুক্তরাষ্ট্রের বিমানের উপস্থিতি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, সব তেলবাহী ও বাণিজ্যিক জাহাজকে তেহরানের ঠিক করা নিরাপদ পথেই চলতে হবে। পথ বদলালে বা নিয়ম ভাঙলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানোর জন্য ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার শেষকৃত্যের পর আগামী ১৮ জুলাই পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হবে।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং শত্রুতা কমাতে অন্তর্বর্তীকালীন চুক্তি হয়েছে। তবে, ইরানের পারমাণবিক কর্মসূচির মতো বড় বিষয়গুলো নিয়ে এখনো আলোচনা বাকি আছে।

বিডিপ্রতিদিন/কেকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews