কলম্বিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫ জনে দাঁড়িয়েছে। বুধবার (১২ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভূমিকম্পে কমপক্ষে তিন হাজার ৪৯৪ জন আহত হয়েছেন এবং ৪৯৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।

বুধবার জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট (ইউএনজিআরডি) কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গেছে, ভূমিকম্পে বাড়িঘর এবং সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। মোট নয় হাজার ২১৫টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ৪৫ হাজার ৪৫৭টি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই জরুরি অবস্থা মোকাবেলায় সরকার জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে। এছাড়া নিহতদের স্মরণে সব সরকারি ভবন এবং বিদেশে অবস্থিত কলম্বিয়ার কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলেও ঘোষণা করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, গত সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল সান হোসে দেল পালমার শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ১০৭ কিলোমিটার গভীরে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews