চট্টগ্রামের মিরসরাইয়ে বিলুপ্ত প্রজাতির একটি মথুরা পাখি উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বিএসআরএম কারখানা এলাকা থেকে পাখিটি উদ্ধার করা হয়। পাখিটি উদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ গ্রুপের সদস্যরা।

গ্রুপের পরিচালক ইসমাইল মিথুন ও যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় বলেন, সোমবার বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বিএসআরএম কারখানার মধ্যে মথুরা পাখিটি পড়েছিল। তা দেখে কারখানায় কর্মরত রনি আমাদের সাথে যোগাযোগ করেন। পরে আমরা গিয়ে পাখিটি উদ্ধার করে নিয়ে আসি। তার ডানায় আঘাতের চিহ্ন রয়েছে। পাখিটিকে সুস্থ করে অবমুক্ত করা হবে।

তারা আরো বলেন, এসব পাখি লোকালয় থেকে দূরে অর্থাৎ গভীর পাহাড়ে থাকে। তাই আমাদের এইদিকে খুব একটা দেখা যায় না।

মিরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ বলেন, এটি একটি স্ত্রী মথুরা পাখি। তবে এগুলো বিলুপ্ত প্রায়। বন্যপ্রাণী আইন-২০১২ অনুযায়ী এসব পাখী শিকার করা, কেনাবেচা করা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews