শ্রীলঙ্কার জলসীমায় গত বুধবার (৪ মার্চ) ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডেনায় সাবমেরিন থেকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় সবমিলিয়ে জাহাজে থাকা ১০৪ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইরান।

রোববার (৪ মার্চ) দেশটির সেনাবাহিনী এ তথ্য জানায়।

এছাড়া হামলায় আহত হয়েছেন আরো ৩২ জন। শ্রীলঙ্কার গল থেক ১৯ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে জাহাজটি ছিল। ঠিক তখন সাবমেরিন থেকে টর্পেডো ছোড়ে মার্কিন নৌবাহিনী। এতে জাহাজটি ডুবে যায়।

ওই যুদ্ধজাহাজ থেকে সাহায্য চাইলে শ্রীলঙ্কার নৌবাহিনী সহায়তা করে। নিহত নাবিকদের লাশ উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে নিয়ে যায় তারা।

সূত্র: রয়টার্স



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews