সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল দিয়ে সিএনজি আটকিয়ে ২০লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (১১ মে) বিকেল ৩টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা উত্তোলন করেন ব্যাংকের স্টাফ হাজী মোহাম্মদ আলী ও সাফওয়ান আহমদ। এরপর টাকা নিয়ে গোলাপগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে একটি সিএনজি যোগে সিলেট জকিগঞ্জ রোডের দিকে রানাপিং হয়ে রাজাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। এরপর পৌর এলাকার দাঁড়িপাতন চত্ত্বর এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি মোটরসাইকেল সিএনজির সামনে এসে দাঁড়ায়। পরে আরও দুটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করে। একপর্যায়ে ব্যাংক স্টাফ সাফওয়ান আহমদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

ভুক্তভোগী হাজী মোহাম্মদ আলী বলেন, আমরা ব্যাংক থেকে টাকা তুলে রাজাগঞ্জের উদ্দেশে রওনা দেই। দাঁড়িপাতন এলাকায় পৌঁছা মাত্র কয়েকজন মোটরসাইকেল আরোহী এসে সিএনজির গতিরোধ করে। তারা অস্ত্র দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।

এনআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews