সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জুলাই প্রসঙ্গে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে মাহফুজ আলম লেখেন- আমরা চাই, লীগ আর লীগের কালচারাল গুন্ডারা আরও বেশি করে জুলাই নিয়ে মিথ্য বলুক, গালি দিক, প্রোপাগান্ডা চালাক।

তিনি লেখেন, জুলাইয়ের আগে যারা দিনরাত পরিশ্রম করত, নানা উদ্যোগ নিত, আত্মত্যাগের স্বপ্ন দেখত, সেসব লোকদের আরামে পেয়ে বসছিল গত দুই বছর। এবারের জুলাই একটা ভিন্ন আবহে পালিত হচ্ছে, হবে। জুলাই ক্ষমতা ছেড়ে জনতার হাতে ফেরত যাচ্ছে। দিনকে দিন আরও যাবে।

পোস্টে মাহফুজ আলম লেখেন, ২০২৫ এর জুলাইতেও জুলাইয়ের প্রথম দিনেই সোশাল মিডিয়ায় এত এক্টিভিটি ছিল না। আত্মতুষ্টি, আরাম আর শত্রু-মিত্র বিস্মৃত হওয়া থেকে বাঁচানোর জন্য লীগের কালচারাল গুন্ডাদের ধন্যবাদ। 

আরও পড়ুন

আরও পড়ুন

জুলাই নিয়ে শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল

জুলাই নিয়ে শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল

পোস্টের শেষাংশে তিনি লেখেন, জুলাইয়ে চেতনা ব্যবসা বন্ধ হওয়ার পর জাশি ৭১ নিয়ে মিথ্যা আর প্রোপাগান্ডার মাধ্যমে লীগের চেতনা ব্যবসাকে পুনরুজ্জীবিত করেছিল ৬ মাসের ব্যাবধানেই। লীগ ও জাশির পথ ধরেছে। কিন্তু, জুলাইকে যত আক্রান্ত করা হবে, জুলাই ততই বড় ইন্ডাস্ট্রি হয়ে উঠবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews