অবশেষে দীর্ঘদিনের জল্পনার অবসান শেষ হলো। টালিউড প্রযোজক-অভিনেতা, সংসদ সদস্য দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির আগামী সিনেমা ‘দেশু ৭’-তে থাকছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। কবে অভিনয়ে ফিরছেন অভিনেতা, তা নিয়ে প্রশ্ন ছিল ভক্ত-অনুরাগীদের মনে। সেই প্রশ্নের উত্তর শুক্রবার (১০ এপ্রিল) দিলেন অভিনেতা দেব। তিনি ঘোষণা করে দিলেন, তার সিনেমায় অভিনয় করছেন অনির্বাণ। তবে কি ৭২ ঘণ্টা পর সত্যিই ‘ব্যান’ উঠে গেল? সেই সঙ্গে ঘোষণা দিয়েছেন, 'দেশু ৭' সিনেমা নিজেই পরিচালনা করছেন তিনি।
এ ঘোষণার পরই দেবের সঙ্গে যোগাযোগ করে একটি গণমাধ্যম। ‘ব্যান’ শেষ পর্যন্ত উঠল—এ ঘোষণার মাধ্যমেই কি তা স্পষ্ট করলেন দেব? টালি তারকার স্পষ্ট জবাব—হ্যাঁ, উঠল। একজন নয়, সবার ওপর থেকেই উঠল। আমি তো নিজের টাকায় কাজ করছি, আর পরিচালকও আমিই।
এ অভিনেতা বলেন, কেউ কাজ আটকাতে চাইলে ক্ষতি টেকনিশিয়ানদেরই হবে। তাদের সেই পারিশ্রমিকটা যিনি কাজ আটকাচ্ছেন, তিনি দিয়ে দেবেন তো? তাহলে ঠিক আছে। তিনি বলেন, আমার সিনেমায় প্রয়োজন ছিল অনির্বাণকে। কাউকে দেখানোর জন্য বা আমি কত বড় ক্ষমতাশীল, সেসব দেখানোর জন্য ওকে নিইনি। আর ১০ হাজার টেকনিশিয়ান এ সিনেমায় কাজ করছেন। সিনেমাটি মুক্তি পাবে আগামী পূজার সময় বলে জানিয়েছেন দেব।
'দেশু ৭' সিনেমা পরিচালনা প্রসঙ্গে দেব বলেন, রুক্মিণীই তাকে পরিচালনা করার পরামর্শ দিয়েছেন। আর জুন, জুলাই ও আগস্ট মাসজুড়ে ৫০ দিন ধরে হবে এ সিনেমার শুটিং।
আরও পড়ুন
আরও পড়ুন জুয়েল আইচের জন্মদিনকে ‘জাদু দিবস’ ঘোষণা

এদিকে এতদিন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ছিলেন দেবের নায়িকা। এবার সেই নায়িকাকেই পরিচালনা করছেন তিনি। অভিনেতা বলেন, দেশু’ ব্র্যান্ডটাকে সামলানোই একটা বড় ব্যাপার। মোটেই সহজ বিষয় নয়। দেব-শুভশ্রীকে সিনেমায় পরিচালনা করার সুযোগ যে কোনো পরিচালক লুফে নেবেন। চাপ নয়, এটা আমার কাছে বড় দায়িত্ব।
এর আগে মঙ্গলবার ‘টেকনিশিয়ান স্টুডিও’তে সাংবাদিকদের সামনে দেব ঘোষণা করেন, আর কোনো ‘ব্যান কালচার’ নয়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বৈঠকে জানিয়েছেন, যেসব পরিচালক ও অভিনেতা এই ‘সংস্কৃতি’র কারণে দীর্ঘ দিন বসে রয়েছেন, স্বরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করে ৭২ ঘণ্টার মধ্যে তাদের কাজে ফেরাবেন তিনি।
দেশু ৭’ সিনেমায় অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য—এমন খবর সর্বপ্রথম প্রকাশ করেছিল কলকাতার একটি গণমাধ্যম। সেই সময়ে অবশ্য কিছু খোলাসা করেননি দেব। সেই খবরে অবশেষে সিলমোহর পড়ল। যদিও অনির্বাণকে কোন ধরনের চরিত্রে দেখা যাবে, সেই তথ্য এখনো প্রকাশ্যে আনা হয়নি।
প্রসঙ্গত অনির্বাণকে নিয়ে ছবির ঘোষণা দেবের। তাহলে কি ফেডারেশনের সঙ্গে অনির্বাণের সম্পর্কের বরফ গলল? এই প্রসঙ্গে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, দেবের এই ঘোষণা সম্পর্কে ফেডারেশনের কোনো ধারণা নেই। পরিচালক সংগঠনের কোনো চিঠিও এখনো পাইনি।