প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের কাছে এ সরকার দায়বদ্ধ। দলের নাম ভাঙিয়ে কেউ অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, নানা ত্রুটি-বিচ্যুতি হতে পারে। কিন্তু সেটা দল প্রশ্রয় দিচ্ছে কিনা? বিএনপি সেটা প্রশ্রয় দেয় না।

এ ছাড়া রাজধানীতে যত্রতত্র বসানো গরুর হাট সরিয়ে নির্ধারিত স্থানে স্থানান্তরে সরকারের নির্দেশনার বিষয়টিও তুলে ধরেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ইতিমধ্যে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। এটাই তো একটি কল্যাণমুখী সরকারের দৃষ্টান্ত।

এদিকে সীমান্তে পুশইনের ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পুশইন সার্বভৌমত্বের জন্য হুমকি। এর পেছনে ভারতের গোপন এজেন্ডা রয়েছে কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এ ধরনের আচরণ কখনোই সৎ ও প্রতিবেশীসূলভ আচরণ হতে পারে না।

তিনি এ বিষয়ে বিজিবিকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।

বিডি প্রতিদিন/এমআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews