জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটি ভেঙে যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হয়েছে।

ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের আগে বা পরে যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা করতে পারেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিকে কমিটি ভাঙার আলোচনা সামনে আসার পাশাপাশি নতুন কমিটি ঘিরে তোড়জোড় শুরু হওয়ায় ব্যস্ত সময় পার করছেন পদপ্রত্যাশী নেতারা।

সূত্র জানায়, সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে ব্যক্তিগতভাবে নজরদারি রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইজাজুল কবির রুয়েল, বর্তমান কমিটির সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ, সাবেক ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, সহসভাপতি এইচ এম আবু জাফর, রিয়াদ রহমান, খোরশেদ আলম সোহেল, সাফি ইসলাম ও আরিফুল ইসলাম আরিফ।

এ ছাড়া সিনিয়র হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং সহসভাপতি জহির রায়হান আহমেদও আলোচনায় রয়েছেন।

নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ, হাসানুর রহমান ও সালেহ মোহাম্মদ আদনান।

সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সোহেল রানা, ইব্রাহিম খলিল, মাসুদুর রহমান ও বায়েজিদ হোসেন।

এ ছাড়া জুনিয়রদের নিয়ে কমিটি গঠনের আলোচনা হলে সাধারণ সম্পাদক পদে কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, তারিকুল ইসলাম তারিক ও তারেক হাসান মামুনের নাম উল্লেখযোগ্য। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আবিদ ও হামিমের নামও আলোচনায় রয়েছে।

পদপ্রত্যাশী ছাত্রনেতাদের মতে, অতীতে যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তাদের দিয়ে কমিটি গঠন করা হলে তৃণমূলের নেতা-কর্মীরাও সন্তুষ্ট হবেন। সংগঠনের অভিভাবকরা চাইলে যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা করা সম্ভব বলেও তারা জানান।

এমআর// 





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews