পাকিস্তান সুপার লিগ- পিএসএলে বাড়ছে বাংলাদেশীর সংখ্যা। এবার ডাক পেলেন তানজিদ হাসান তামিম। সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে দারুণ পারফর্ম করার পুরস্কার যেন পেলেন তিনি।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে তামিমের ব্যাট চালানো দেখে পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা বলেছিলেন, এই খেলোয়াড়কে চাইলে পিএসএলের কোনো দল বাগিয়ে নিতে পারে।

শেষ পর্যন্ত হলোও তাই। আসন্ন আসরে ষষ্ঠ বাংলাদেশী ক্রিকেটার হিসেবে পিএসএলে দল পেয়েছেন তারকা ব্যাটার তানজিদ তামিম। খেলবেন পেশোয়ার জালমির হয়ে।

এই দলে রয়েছে আরো দুই বাংলাদেশী। নিলাম থেকে নাহিদ রানাকে কিনে নেয়ার পর কিছু দিন আগে শরিফুল ইসলামকে ডিরেক্ট সাইনিংয়ে দলভুক্ত করে পেশোয়ার।

পাকিস্তান সিরিজে ব্যাট হাতে অনবদ্য ছিলেন তামিম। ৩ ম্যাচে ৮৭.৫০ গড় ও ১১২ স্ট্রাইকরেটে করেন ১৭৫ রান। জিতেন সিরিজ সেরার পুরস্কারও।

তামিম, নাহিদ ও শরিফুল ছাড়াও এবারের পিএসএলে খেলছেন আরো তিন বাংলাদেশী। তারা হলেন— পারভেজ ইমন, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। এর মধ্যে মোস্তাফিজ ও ইমন লাহোর কালান্দার্স ও রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডির হয়ে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews