দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন কক্সবাজারের চকরিয়ার সন্তান ফিফা স্বীকৃত রেফারি আসহাদুল ইসলাম আসাদ। 

আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) ভুটানে অনুষ্ঠিতব্য ভুটান ও ম্যাকাওয়ের মধ্যকার আন্তর্জাতিক নারী প্রীতি ম্যাচে সহকারী রেফারি হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার।

রোববার সকালে ড্রুকএয়ারের একটি ফ্লাইটে ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। কক্সবাজার জেলার প্রথম এবং দক্ষিণ চট্টগ্রামের একমাত্র ফিফা সহকারী রেফারি হিসেবে গত জানুয়ারিতে তিনি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-ফিফার স্বীকৃতি পান।

২০১৩ সালে রেফারিং ক্যারিয়ার শুরু করা আসহাদুল ইসলাম দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আজকের এ অবস্থানে পৌঁছেছেন। উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে শারীরিক শিক্ষায় স্নাতকোত্তর সম্পন্ন করা আসাদ ২০২৪ সাল থেকে দেশের সর্বোচ্চ ঘরোয়া লিগে নিয়মিত দায়িত্ব পালন করছেন। 

আরও পড়ুন

আরও পড়ুন

চীনের বিপক্ষে লড়াই করে হেরে গেল বাংলাদেশ

চীনের বিপক্ষে লড়াই করে হেরে গেল বাংলাদেশ

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আসাদ বলেন, আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক বড় স্বপ্নপূরণ। তবে এ সাফল্যের দিনে পরলোকগত বাবা-মাকে খুব বেশি মনে পড়ছে। তাদের দোয়া ও নিজের পরিশ্রমই আমাকে এতদূর নিয়ে এসেছে।

চকরিয়া পৌরসভার মগবাজার এলাকার বাসিন্দা আসহাদুল ইসলাম বর্তমানে একটি অনলাইন স্পোর্টস শপ পরিচালনার পাশাপাশি রেফারিংয়ে মনোনিবেশ করছেন। তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছে কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews