১৬ বছর পর বিশ্বমঞ্চে আসা নিউজিল্যান্ডকে শক্তি দেখাল ইরান। ম্যাচজুড়ে বেশ আক্রমণাত্মক ছিল মধ্যপ্রাচ্যের দেশটি, যে বিশ্বকাপে আসা নিয়েই ছিল শঙ্কা, যুদ্ধ ক্ষত নিয়ে সেই যুক্তরাষ্ট্রে এসে চোখে চোখ রেখে লড়েছে। ছেড়ে দেয়নি ফিরে আসা নিউজিল্যান্ডও। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ২-২ গোলে ড্রয়ে তাই ইরান-নিউজিল্যান্ডের পয়েন্ট ভাগাভাগি।

রাতের বাকি তিন ম্যাচের মতো চতুর্থটিও শেষ হল অমীমাংসিত থেকে। ম্যাচের শুরুর থেকে অসাধারণ রক্ষণ দক্ষতা দেখায় দুদল। সপ্তম মিনিটে প্রথম সুযোগ পেয়ে হাতছাড়া করেনি নিউজিল্যান্ড। ক্রিস উডের ছোট পাসে ইরানের জালে বল জড়ান এলি জাস্ট। ২৩ মিনিটে সুযোগ পায় ইরান, মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে যান মেহেদী তারেমি। পোস্টের কাছে যেয়ে শট নিলে বারে লেগে ফিরে আসে।

ম্যাচের ৩১তম মিনিটে রামিন রেজাইয়ানের ওয়ান টাচে গোল পায় ইরান। ম্যাচে সমতা আসে। যোগ করা সময়ে ফ্রি কিক পায় ইরান। সেট পিস থেকে নেয়া শট, হেডে জালে জড়ান আলী নেমাতি। অফ সাইডে সেই গোল বাতিল হয়। সমতায় থেকে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে আবারও জাস্ট এবং উডের কারণে পিছিয়ে পড়ে ইরান। ৫৪ মিনিটে উডের পাসে আসা বল জালে জড়ান জাস্ট, এগিয়ে যায় নিউজিল্যান্ড। গোল হজম করে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইরান, সাফল্য পায় ১০ মিনিটেই। রামিন রেজাইয়ানের ক্রসে মোহাম্মদ মোহেবির হেডে আসে ইরানের আবারও সমতা ফেরানো গোল। বাকিটা সময় আরও আক্রমণ পাল্টা আক্রমণ চলে দুপক্ষেরই। শেষে সমতায় আসে সমাপ্তি।

‘জি’ গ্রুপে শেষ একটি করে ম্যাচ। রাতে মিশর এবং বেলজিয়ামের মধ্যকার ম্যাচ শেষ হয় ১-১ গোলে। সমান পয়েন্ট নিয়ে টেবিলে প্রথমে ইরান, দুইয়ে নিউজিল্যান্ড, তিনে বেলজিয়াম এবং চারে রয়েছে মিশর।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews