১১–দলীয় ঐক্যের কোনো কর্মসূচিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। এখন থেকে তারা এককভাবে কর্মসূচি পালন করবে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের পর দ্বিতীয় দল হিসেবে তারা ১১–দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে এল।

আজ শনিবার সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।

বিজ্ঞপ্তিতে খেলাফত মজলিসে শুরার অধিবেশনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। বলা হয়, ১১–দলীয় ঐক্য ছিল মূলত নির্বাচনী সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এই ঐক্যের কার্যকারিতা বস্তুত শেষ হয়ে যায়। তবু নির্বাচন শেষ হওয়ার পর ১১–দলীয় কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নেয়। এখন থেকে ১১–দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews