তিনি বলেছেন, ‘আমরা কেন এই পরিস্থিতিতে পড়ব? অস্ট্রেলিয়ান ক্রিকেট অনেক শক্তিশালী। আমার মতে, এই দলের এমন অবস্থায় থাকার কোনো কারণ নেই। তবে প্রশ্ন হলো, আপনি কাকে দলভুক্ত করবেন? আপনি কি ম্যাচের জন্য প্রস্তুত খেলোয়াড়দের নিচ্ছেন, নাকি স্যাম কনস্টাসের মতো প্রতিভাবানদের বাছাই করছেন?’
৯ উইকেটে অস্ট্রেলিয়ার এই হার যে অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা, তা বোঝা গেছে মার্ক ওয়াহর কথাতেও। সাবেক এই তারকা ক্রিকেটার তো বলেই দিয়েছেন, অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের সেরা আপসেটগুলোর একটি এ ঘটনা।
ওয়াহ বলেন, ‘অস্ট্রেলীয়রা তাদের সেরা ফর্মে ছিল না, এর খেসারত তাদের দিতে হয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসে আমার মনে রাখা সবচেয়ে বড় অঘটন হতে পারে এটা। তিন বা চার বছর আগে গ্যাবাতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, সেটাও অঘটন ছিল।’
‘কিন্তু এই ম্যাচটির কথা ধরলে—যেখানে ওদের সেরা দুই বোলার খেলছিল না, আইসিসি র্যাঙ্কিংয়ের অবস্থান ও পূর্ণ শক্তির বোলিং লাইনআপ নিয়ে নামা শক্তিশালী অস্ট্রেলিয়া দল—সব মিলিয়ে এটি সত্যিই অনেক বড় একটি অঘটন।’—যোগ করেন ওয়াহ।