দিনাজপুরের খানসামা উপজেলায় জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মাসুদ (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চৌরঙ্গী এলাকায় অবস্থিত ওমর ফারুক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ নীলফামারীর সোনারায় ইউনিয়নের দারোয়ানী এলাকার সুঠিপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই ওই ফিলিং স্টেশনে তেল নেয়ার জন্য যানবাহনের দীর্ঘ সারি ছিল। মাসুদও তার প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। লাইনে থাকা অবস্থায় হঠাৎ তিনি তীব্র অসুস্থতা অনুভব করেন এবং একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন।

সেখানে উপস্থিত অন্যান্য গ্রাহক ও ফিলিং স্টেশনের কর্মীরা দ্রুত তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews