হরমুজ প্রণালি থেকে মাইন (বিস্ফোরক) সরাতে ফ্রান্সসহ অন্য কোনো দেশের সাহায্য সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। মঙ্গলবার যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার আগে নিজেদের এই শক্ত অবস্থানের কথা পরিষ্কার করল দেশটি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রন হরমুজ প্রণালিতে মাইন অপসারণে সাহায্য করার প্রস্তাব দিয়েছিলেন। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই জানান, এই কাজ করার মতো ক্ষমতা ও আইনি অধিকার ইরানের একারই আছে। মূলত আমেরিকা-ঘেঁষা ইউরোপীয় দেশগুলোর খবরদারি এড়াতেই ইরান এমন সিদ্ধান্ত নিয়েছে।

পাশাপাশি, প্রতিবেশী দেশ ওমানকেও কড়া বার্তা দিয়েছে ইরান। ওমান সম্প্রতি আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের সাথে মিলে ইরানের সীমানা এড়িয়ে জাহাজের জন্য নতুন পথের ব্যবস্থা করছে। বাঘাই সতর্ক করে বলেন, ওমান জাহাজের পথের বিষয়ে ঠিকমতো সহযোগিতা না করলে ইরান নিজস্ব ব্যবস্থা নিতে বাধ্য হবে। কারণ, এই গুরুত্বপূর্ণ প্রণালির ওপর নিয়ন্ত্রণ রাখাই ইরানের সবচেয়ে বড় শক্তি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন,  মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু হবে। এর ঠিক আগে গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে দুই ডজনের বেশি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। এর মধ্যে বেশ কয়েকটি কার্গো ও তেলের জাহাজ ছিল।

যুদ্ধের আগে এই পথে প্রতিদিন গড়ে ১১০টি জাহাজ চলত। সেই তুলনায় এখন জাহাজের সংখ্যা অনেকটাই কম। তবে স্বস্তির বিষয় হলো, গত কয়েক মাস ধরে এই এলাকায় জাহাজের দিকনির্ণয় বা জিপিএস ব্যবস্থায় যে মারাত্মক সমস্যা হচ্ছিল, তা গত কয়েক সপ্তাহে বেশ কমে এসেছে।

বিডিপ্রতিদিন/কেকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews