বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান দেশের নেতৃত্ব দিচ্ছেন। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের লক্ষ্যেই জনগণের ভোটে তিনি সরকার গঠন করেছেন। ইতিমধ্যে নির্বাচনী ওয়াদা মোতাবেক ফ্যামিলি কার্ড বাস্তবায়ন শুরু হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কথায় না কাজে বিশ্বাসী। দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করা সরকারের লক্ষ্য। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। 

শুক্রবার নগরীর ষোলশহর এলজিইডি ভবনের কনফারেন্স রুমে চট্টগ্রামস্থ হাতিয়া ছাত্র-যুব পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, দ্বীপ হাতিয়ার উন্নয়নে সারাজীবন কাজ করতে চাই। হাতিয়ার মানুষকে যে স্বপ্নের কথা নির্বাচনের আগে বলেছিলাম, সে স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান হাতিয়াবাসীর দুঃখ দুর্দশার কথা জানেন। সে দুঃখ দুর্দশা ঘুচিয়ে হাতিয়ার কাঙ্খিত উন্নয়ন বিএনপি সরকার করবে। হাতিয়াবাসী সব সময় সরকারি দল পায় না বলে উন্নয়ন বঞ্চিত হওয়ার যে অতীত ইতিহাস রয়েছে, সেটা ইতিহাসের পাতায় রেখে দিতে চাই। বিএনপির সরকার সকলের সমান অধিকার ও উন্নয়ন নিশ্চিত করবে ইনশাআল্লাহ।

চট্টগ্রামস্থ হাতিয়া ছাত্র-যুব পরিষদের সভাপতি আকতার হোসনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন। উপস্থিত ছিলেন আইল্যান্ড সিকিউরিটি লিমিটেড কোম্পানির চেয়ারম্যান  মহিউদ্দিন এফসিএমএ, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ভাইস প্রিন্সিপাল ফখরুল মাওলা, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ আবুল কাশেম, হাতিয়া ছাত্র যুব পরিষদ চট্টগ্রাম উপদেষ্টা এডভোকেট আকতার হোসেন, এডভোকেট মাহবুবুল ইসলাম, ম্যাফ সু লিমিটেডের জিএম আতাউর রহমান ফরহাদ, বিএনপি নেতা মেহেদী হাসান ফাইজার, জিয়াউর রহমান, সাব্বির আহমেদ, প্রভাষক আলতাফ হোসেন, ওলী উল্লাহ, সাইফুল্লাহ মুনির, ফজলুল আজিম সাকিলসহ নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন/এএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews