জাল সার্টিফিকেট তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া এক যুবককে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ। গ্রেফতারকৃত নাম মো: আনোয়ার হোসেন সায়মন খান (৪২)।

প্রতারণার শিকার ভুক্তভোগী মো: শাহ ইমনের করা মামলায় পুলিশ গ্রেফতারের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলায় বাদী উল্লেখ করেন, প্রতারক সায়মনের সাথে পার্টনারশীপে বিকন একাডেমি বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান শুরু করেন।

দশ লাখ টাকায় একক পুঁজি নিয়ে ব্যবসা পরিচালনার জন্য চুক্তিভিত্তিক সায়মনের সাথে ব্যবসা শুরু করেন।

ভুক্তভোগী শাহ ইমন জানান, শর্ত ছিলো ছয়মাস পর অর্ধেক টাকা দেবেন সায়মন। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও তিনি টাকা দিতে অপারগ হওয়ায় তাকে বেতনভুক্ত হিসেবে রাখা হয়। প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন নেয়ার পরও অতিরিক্ত নয় লাখ টাকা বেশি নিয়ে যায়। এরপরে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় সায়মন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সাথে বিকন হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট নামে একটি অনুমোদনবিহীন প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে প্রশিক্ষণার্থীদের জাল সার্টিফিকেট ইস্যু করে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছিল।

আনোয়ার হোসেন আরো জানান, বিষয়টি টের পেয়ে তিনি প্রশিক্ষণার্থীদের সাবধানে সায়মনের সাথে লেনদেন করতে বলেন। এমন পোস্ট দেখে সায়মন বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। এরপর তিনি থানায় প্রতারণার মামলা করলে পুলিশ সায়মনকে তথ্যপ্রমাণ এবং জাল সার্টিফিকেটসহ নিকুঞ্জ থেকে গ্রেফতার করে।

ডিএমপি ডিসি (মিডিয়া) মো: নাসির উদ্দিন জানান, সায়মন দুই বছর যাবৎ ভুয়া প্রতিষ্ঠান খুলে অবৈধভাবে জাল সার্টিফিকেট দিয়ে আসছিল প্রশিক্ষণার্থীদের। ভুক্তভোগীর মামলার ভিত্তিতে তাকে গ্রেফতারের পর বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews