গোপালগ‌ঞ্জে সু‌ফিয়ান চৌধুরী (২০) না‌মে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি ই‌জিবাইক ছিনিয়ে নিতে তাকে হত্যা করেছে দুবৃর্ত্তরা। 

বৃহস্প‌তিবার (৫ ফেব্রুয়ারি) রাত সা‌ড়ে ৯টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়‌কের গোপালগঞ্জ সদর উপ‌জেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ডের সড়‌কের পাশ থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমিনুল ইসলাম ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফতাব জিলানী এ বিষয়ে নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রক্তাক্ত অবস্থায় ওই তরুণকে পড়ে থাক‌তে দে‌খে স্থানীয় চটপটি ব্যবসায়ী মো. আনিসুর রহমান তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এ সময় জরুরি বিভা‌গের কর্তব্যরত চিকিৎসক আফতাব জিলানী

তা‌কে মৃত ঘোষণা করেন।

ওই তরুণ বা‌গেরহাট জেলার মোল্লারহাট শিংগাতী গ্রা‌মের শুকুর চৌধুরী ছে‌লে। বর্তমা‌নে গোপালগঞ্জ সদর উপ‌জেলার গোবরা এলাকায় প‌রিবার নি‌য়ে ভাড়া বাসায় থাক‌তেন।

নিহ‌তের বড় ভাই বুলবুল চৌধুরী ব‌লে‌ন, বৃহস্পতিবার সকা‌লে ই‌জিবাইক নি‌য়ে বাসা থে‌কে বের হয় সু‌ফিয়ান। কিন্তু রাত হ‌লেও বাসায় ফি‌রে না আসায় বি‌ভিন্ন জায়গায় তা‌কে খোঁজাখুঁজি ক‌রি। প‌রে খবর পে‌য়ে হাসপাতা‌লে গিয়ে আমার ভাই‌য়ের মরদেহ শনাক্ত ক‌রি। 

তি‌নি আরও ব‌লেন, আমার ভাই‌কে হত্যা ক‌রে ই‌জিবাইক নি‌য়ে গে‌ছে দুর্বৃত্তরা।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লের জরুরি বিভা‌গের কর্তব্যরত চি‌কিৎসক আফতাব জিলানী জা‌নি‌য়ে‌ছেন, স্থানীয় ক‌য়েকজন সু‌ফিয়ান চৌধুরী না‌মে এক তরুণকে মহাসড়ক থে‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে আসেন। হাসপাতা‌লে আনার আগেই তার মৃত্যু হ‌য়ে‌ছে। নিহতের শরী‌রের বি‌ভিন্ন স্থা‌নে আঘা‌তের চিহ্ন র‌য়ে‌ছে।

বিডি প্রতিদিন/কেএইচটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews