মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে জেদ্দা বিমানবন্দরে আটকে পড়া বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম অবশেষে নিরাপদে দেশে পৌঁছেছেন। মুশফিকের ঘরে ফেরার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তার স্ত্রী জান্নাতুল কিফায়েত।

মুশফিক পবিত্র রমজান মাসে ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। সব কার্যক্রম শেষ করে গত শনিবার সকালে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। তবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের কারণে প্রথমে দুবাইয়ে যাওয়ার পথে বিমান চলাচল স্থগিত হয়ে যায় এবং বিমানটি পুনরায় জেদ্দায় ফিরে আসে। ফলে হাজারো যাত্রীদের সঙ্গে মুশফিকও জেদ্দা বিমানবন্দরে আটকে পড়েন।

জেদ্দা বিমানবন্দরে হাজারো ক্লান্ত যাত্রীর ভিড়ে আটকা পড়েন বাংলাদেশের ক্রিকেটের এই ‘মিস্টার ডিপেন্ডেবল’। প্রিয় ক্রিকেটারের এমন বিপদের খবর দেশে পৌঁছাতেই ভক্ত-সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ। বিষয়টি নজরে আসার পর দ্রুত তৎপর হয় প্রশাসন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ব্যক্তিগতভাবে বিষয়টি তদারকি করবেন বলে জানান।

অবশেষ রোববার (১ মার্চ) রাতেই মুশফিক ঢাকার উদ্দেশে রওনা হন। সোমবার (২ মার্চ) সকালে তিনি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

সোমবার (২ মার্চ) দুপুরে মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়েত ফেসবুকে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, মুশফিক নিরাপদে বাসায় পৌঁছেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁর জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। এই সময়ে যাঁরা দুশ্চিন্তা করেছেন এবং মানসিকভাবে আমার পাশে ছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আমরা দোয়া করি, বিশ্বের চলমান অস্থিরতা যেন শান্ত হয় এবং দ্রুত সবকিছু স্বাভাবিক হয়ে আসে, ইনশা আল্লাহ।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews