স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। মানিব্যাগ বা চাবি ভুলে গেলেও অনেক সময় ফোনটা হাতছাড়া হয় না। কাজের প্রয়োজনে প্রতিদিনই আমরা নানা ধরনের অ্যাপ ডাউনলোড করি। আবার দরকার ফুরোলেই অনেক অ্যাপ আনইনস্টল করে দিই এই ভেবে যে ঝামেলা শেষ। কিন্তু এখানেই লুকিয়ে আছে বড় ভুল।

অনেকেই জানেন না, শুধু আনইনস্টল করলেই অ্যাপ পুরোপুরি ফোন থেকে মুছে যায় না। অদ্ভুত শোনালেও সত্যি এ ধরনের কিছু অ্যাপ নেপথ্যে থেকেই যায় এবং বিভিন্নভাবে আপনার মোবাইল ডাটা ব্যবহার করতে থাকে। এমনকি ব্যক্তিগত তথ্যেও হাত বাড়াতে পারে।

এর ফলে ব্যবহারকারীদের দু’ধরনের সমস্যায় পড়তে হয়। প্রথমত, অজান্তেই দ্রুত ডাটা শেষ হয়ে যায়। দ্বিতীয়ত, সবচেয়ে বড় ঝুঁকি প্রাইভেসি। অর্থাৎ আপনার ব্যক্তিগত তথ্য আর পুরোপুরি নিরাপদ থাকে না।

তাই শুধু আনইনস্টল করলেই দায়িত্ব শেষ নয়। অ্যাপগুলোকে স্থায়ীভাবে ডিলিট করা জরুরি। কিন্তু সমস্যা হলো, আনইনস্টল করার পর তো অ্যাপ হোমস্ক্রিনে আর দেখা যায় না তাহলে ডিলিট করবেন কীভাবে?

চিন্তা নেই। খুব সহজ কয়েকটি ধাপেই এই কাজ করা সম্ভব। যেভাবে আনইনস্টল করা অ্যাপ পুরোপুরি মুছে ফেলবেন দেখে নিন-

১. প্রথমে ফোনের সেটিংসে গিয়ে গুগল অপশনে ট্যাপ করুন।

২. এরপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে প্রবেশ করুন।

৩. সেখানে গিয়ে ক্লিক করুন ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনে।

৪. স্ক্রল করলে নিচে পাবেন থার্ড-পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিসেস।

৫. এখানে আপনি দেখতে পাবেন ফোনে থাকা ও আগেই আনইনস্টল করা দু’ধরনের অ্যাপের তালিকা।

৬. যেসব অ্যাপ আর ব্যবহার করছেন না, সেগুলো নির্বাচন করুন।

৭. শেষে ডিলিট অ্যাক্সেস অ্যান্ড কানেকশনে ক্লিক করলেই বন্ধ হয়ে যাবে সেই অ্যাপের ডাটা শেয়ারিং।

আরও পড়ুন
ইনস্টাগ্রাম রিলসে রাতারাতি ভাইরাল হতে জানুন কৌশল
গুগল সত্যিই কি আপনার কথা রেকর্ড করছে?

কেএসকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews