টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ ঘিরে ভারতজুড়ে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে শিরোপা জয়ের লড়াইয়ে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ভারতীয় দলের জয়ের কামনায় দেশটির বিভিন্ন প্রান্তে বিশেষ প্রার্থনা, আরতি ও পূজার আয়োজন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, দল ফাইনালে যাতে জয় পায়, এজন্য মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। সেখানে ভারতীয় ক্রিকেটারদের ছবি সামনে রেখে পূজা-অর্চনা করা হয়, যার একটি ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
অন্যদিকে, আরেকটি ভিডিওতে দেখা যায়- ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং প্রধান কোচ গৌতম গম্ভীরসহ দলটির বেশ কয়েকজন সদস্য আহমেদাবাদের একটি হনুমান মন্দিরে গিয়ে আশীর্বাদ নিয়েছেন।