রংপুরে সাড়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগ উঠেছে বদিয়ার রহমান (৫৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার রংপুর মহানগরীর মাহিগঞ্জ কলাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার শিকার শিশুটিকে উদ্ধারকারী প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা ৭টায় কলাবাড়ি এলাকার খোরশেদের দোকানের সামনে ভুক্তভোগী ওই শিশুটিকে একটি পটেটো চিপস কিনে দেয় স্থানীয় বদিয়ার রহমান নামের ওই ব্যক্তি। পরে চিপস খেতে খেতে শিশুটিকে কৌশলে পাশের পাট খেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বদিয়ার। শিশুটির চিৎকারে দোকানদার এবং স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। এরই মধ্যে বদিয়ার পালিয়ে যায়।

রংপুর মহানগর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, ঘটনা শুনে সেখানে আমি নিজেই ফোর্স নিয়ে উপস্থিত হই। ঘটনাস্থল পরিদর্শন করি। এলাকাবাসী প্রত্যক্ষদর্শী এবং বাবা-মার কথা শুনি। প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের সাঁড়াশি অভিযান চলছে।

শিশুটির বাবা ও মা এ ঘটনায় অভিযুক্ত বদিয়ারের ফাঁসির দাবি জানিয়ে বলেন, ‘আমার মাত্র সাড়ে ৬ বছরের শিশু মেয়েকে বুদিয়ার রহমান যেভাবে নির্যাতনের চেষ্টা করেছে। সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। অবিলম্বে তাকে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে।

এদিকে রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন। ঘটনার পরই বদিয়ারের বাড়ির লোকজনও পালিয়ে গেছেন। বদিয়ার দুই সন্তানের বাবা। এর মধ্যে মেয়ে সন্তান বেঁচে আছে। ছেলে সন্তানটি আত্মহত্যা করেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews