কেশবপুর (যশোর) সংবাদদাতা
যশোরের কেশবপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহী আবু সাইদ (৯) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিশুটিকে ধাক্কা দেয়া ভ্যানচালক আবুল কালাম আজাদের বাড়ি মনিরামপুর উপজেলার আটঘরা গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ৯ জুলাই দুপুর ১২টার দিকে একটি মাছ ভর্তি ভ্যান গাড়ি কেশবপুরের দিকে যাওয়ার পথে বাইসাইকেল চালিয়ে যাওয়া আরোহী আবু সাইদকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হয়। তাকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে জানতে চাইলে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, ‘এ ব্যাপারে কেউ এখনো আমাকে কিছু জানায়নি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews