চীনের মধ্যাঞ্চলে প্রবল বজ্রঝড় ও দমকা হাওয়ায় অন্তত আটজন এবং দেশটির দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও বন্যায় আরো দু’জনসহ মোট ১০ জন নিহত হয়েছে।

মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

চীনে প্রাকৃতিক দুর্যোগ একটি নিয়মিত ঘটনা। বিশেষ করে গ্রীষ্মকালে দেশের কোনো কোনো অঞ্চলে অতিভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দেয়, আবার কোথাও তীব্র তাপপ্রবাহ থাকে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির খবরে বলা হয়েছে, সোমবার মধ্য চীনের হুবেই প্রদেশের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় তীব্র বজ্রঝড়, দমকা হাওয়া আঘাত হানে।

প্রতিবেদনে বলা হয়, হুয়াংশি ও হুয়াংগাংসহ কয়েকটি শহরে সন্ধ্যার দিকে বজ্রঝড় ও প্রবল ঝড়ো হাওয়ায় অন্তত আটজন নিহত হয়েছে।

এ সময় কয়েকটি এলাকায় টর্নেডোরও সৃষ্টি হয়। এছাড়া এখনো এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

সিসিটিভি জানিয়েছে, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং উদ্ধার অভিযান পুরোদমে পরিচালিত হচ্ছে।

এদিকে, টাইফুন মেসাকের কারণে দেশটির দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৪৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews