‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ও ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’র সাফল্য এবারের হলিউড বক্স অফিসকে আরও চাঙা করেছে। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, এই দুই সিনেমার পাশাপাশি ‘অবসেশন’ ও ‘ব্যাকরুমস’-এর মতো ছবিও ভালো ব্যবসা করেছে। 



‘দ্য ওডিসি’ ইতোমধ্যে ১ দশমিক ১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এর মাধ্যমে সিনেমাটি ক্রিস্টোফার নোলানের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী ছবি হয়েছে। একইসঙ্গে আইম্যাক্সে সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ডও গড়েছে এটি। শুধু আইম্যাক্স থেকেই ছবিটির আয় ২৮৯ মিলিয়ন ডলার। 



অন্যদিকে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র আয় ছাড়িয়েছে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, প্রথম ‘স্পাইডার-ম্যান’ সিনেমা হিসেবে ছবিটি ২ বিলিয়ন ডলারের মাইলফলকও ছুঁতে পারে। 



এদিকে ‘অবসেশন’ আয় করেছে ৪৮৮ মিলিয়ন ডলারের বেশি এবং ‘ব্যাকরুমস’ আয় করেছে প্রায় ৪০০ মিলিয়ন ডলার। সব মিলিয়ে গ্রীষ্মকালীন বক্স অফিস ইতোমধ্যে ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। 



এর আগে সর্বশেষ ২০২৩ সালের গ্রীষ্মে হলিউডের আয় ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। সে সময় ‘ওপেনহাইমার’ ও ‘বার্বি’র মতো সিনেমা বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল। তবে ২০২৬ সালের আগস্টের এখনও বড় একটি অংশ বাকি থাকায় এবারের আয় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews