জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলামের সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৯ মার্চ) সংসদ ভবনে চিফ হুইপের অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য গঠনের লক্ষ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন তারা। 

বৈঠকে জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল ও অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— রফিকুল ইসলাম খান, এমপি; আবুল হাসনাত, এমপি; এবং নূরুল ইসলাম, এমপি।

এ সময় ক্ষমতাসীন দলের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের সব কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। বিরোধী দলীয় চিফ হুইপের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি সংসদ প্রাণবন্ত  করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews