যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না—এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে। তবে এই সময়ের মধ্যে কোনো সুনির্দিষ্ট চুক্তি না হলে এর মেয়াদ বাড়ানোর সম্ভাবনা “একেবারেই ক্ষীণ”।

টেলিফোনে ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি এই মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুব একটা দেখছি না।”

চুক্তি নিয়ে তাড়াহুড়োর পক্ষেও নন তিনি। ট্রাম্প স্পষ্ট করে বলেন, “একটি খারাপ চুক্তিতে সই করার জন্য আমি কোনো তাড়াহুড়ো করব না। আমাদের হাতে যথেষ্ট সময় আছে।”

নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে পরিস্থিতি কী দাঁড়াবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “চুক্তি না হলে যুদ্ধ আবার শুরু হতে পারে বলেই আমি মনে করি।”

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে এর আগে ট্রাম্পের অবস্থানে অসংলগ্নতা দেখা গেছে। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে একই প্রশ্নের জবাবে তিনি একাধিকবার ভিন্ন ভিন্ন বক্তব্য দেন। তবে সময়সীমা ঘনিয়ে আসায় তার সর্বশেষ মন্তব্যে কঠোর অবস্থানের আভাস পাওয়া যাচ্ছে।

সূত্র: সিএনএন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews