আমরা সবাই প্রচণ্ড তাপদাহের ভেতর দিয়ে দিনাতিপাত করছি। সকলেরই এতে কষ্ট হচ্ছে কিন্তু বাংলাদেশে গ্রীষ্মকালে তাপমাত্রা ও আর্দ্রতা বেড়ে গেলে ডায়াবেটিস রোগীদের জন্য অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। অতিরিক্ত গরমে পানিশূন্যতা, রক্তে শর্করার ওঠানামা এবং হিট-স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায়। 

১. পর্যাপ্ত পানি পান করুন



তৃষ্ণা না পেলেও নিয়মিত পানি পান করুন।



অতিরিক্ত ঘাম হলে পানির পরিমাণ বাড়ান।



ডাবের পানি, লেবুর শরবত (চিনি ছাড়া) বা ওরাল স্যালাইন প্রয়োজনে গ্রহণ করা যেতে পারে।



কোমল পানীয় ও চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন। 

২. রক্তে শর্করা নিয়মিত পরীক্ষা করুন



গরমে ডিহাইড্রেশনের কারণে রক্তে গ্লুকোজ বেড়ে যেতে পারে।



অসুস্থতা, বমি বা ডায়রিয়া হলে আরও ঘন ঘন গ্লুকোজ পরীক্ষা করুন। 

৩. ওষুধ ও ইনসুলিন সঠিকভাবে সংরক্ষণ করুন



ইনসুলিন সরাসরি রোদে বা অতিরিক্ত গরমে রাখবেন না।



সাধারণত ২–৮°সে তাপমাত্রায় ফ্রিজে সংরক্ষণ করতে হয় (ফ্রিজারে নয়)।



ব্যবহৃত ইনসুলিনও অতিরিক্ত তাপ থেকে দূরে রাখুন।

৪. রোদে বের হলে সতর্ক থাকুন



সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অপ্রয়োজনীয় বাইরে থাকা কমান।



ছাতা, টুপি ও হালকা রঙের ঢিলেঢালা পোশাক ব্যবহার করুন। 

৫. খাদ্যাভ্যাসে সতর্কতা



পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল খান।



রাস্তার খোলা খাবার ও দূষিত পানি এড়িয়ে চলুন।



খাবারের সময়সূচি বজায় রাখুন। 

৬. ব্যায়ামের সময় পরিবর্তন করুন



ভোরে বা সন্ধ্যায় হাঁটা বা ব্যায়াম করুন।



প্রচণ্ড গরমে কঠোর শারীরিক পরিশ্রম এড়িয়ে চলুন। 

৭. পায়ের যত্ন নিন



খালি পায়ে হাঁটবেন না।



প্রতিদিন পা পরীক্ষা করুন।



ফোসকা, ক্ষত বা সংক্রমণ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

জরুরি লক্ষণ

নিচের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসা নিন :



অতিরিক্ত তৃষ্ণা



মাথা ঘোরা বা অজ্ঞান হওয়া



বমি বা ডায়রিয়া



অত্যধিক দুর্বলতা



বিভ্রান্তি বা অস্বাভাবিক আচরণ



খুব বেশি বা খুব কম রক্তে শর্করা 

মোদ্দা কথা “গরমে পানি পান করুন, রক্তে শর্করা নিয়মিত পরীক্ষা করুন, ইনসুলিন সঠিকভাবে সংরক্ষণ করুন এবং হিট-স্ট্রোকের লক্ষণ সম্পর্কে সচেতন থাকুন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে গরমও নিরাপদে মোকাবিলা করা সম্ভব।”

লেখক : সহযোগী অধ্যাপক, এন্ডক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews