নাজমুল হোসেন শান্তকে ‘গ্রেট লিডার’ আখ্যা দিয়ে মুশফিকুর রহিম বলেছেন, ‘ও (শান্ত) খুবই ভালো ব্যাটিং করছে। ওর সবচেয়ে বড় প্লাস যেটা আমার মনে হয়, ওর ওপর দায়িত্ব যত বেশি পড়ে, ও সেটাকে আরো অন্যভাবে চ্যালেঞ্জ নেয়, ইতিবাচকভাবে নেয় এবং সেটাকে ডেলিভার করে।’

তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে কেউ যখন এরকম থাকে যে সামনে থেকে নেতৃত্ব দেয়, স্বাভাবিকভাবেই সেটা যেকোনো দলের জন্য বড় উদাহরণ তৈরি হয়। সবারই সেটা অনুসরণ না করে আসলে কোনো উপায় থাকে না। আমি মনে করি, হি ইজ আ গ্রেট লিডার ও আশা করব যে, এই ধারাবাহিকতাটা যেন সে আর সামনে এগিয়ে নিয়ে যায়। শুধু টেস্ট ক্রিকেট নয়, ওয়ানডে ও যে কয়টা ফরম্যাটে খেলছে, সব কটিতেই।’

শুক্রবার (১৫ মে) এক সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম এসব কথা বলেন।

উল্লেখ্য, বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন তিনি। গড়েছেন শততম টেস্ট খেলার কীর্তি।

দেশের হয়ে সর্বোচ্চ ৩৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। তার অধীনে সর্বোচ্চ সাতটি জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্ট জিতে অবশ্য মুশফিকের সাথে বসে গেছেন নাজমুল হোসেন শান্ত।

শান্ত এই কীর্তি গড়েছেন অবশ্য মুশফিকের অর্ধেক ম্যাচ খেলেই, মাত্র ১৭ ম্যাচে সাত জয় পেয়েছেন তিনি। শুধু অধিনায়ক হিসেবেই নয়, সাম্প্রতিক সময়ে ব্যাট হাতেও সেরা সময় কাটাচ্ছেন শান্ত।

মিরপুর টেস্টে দুই ইনিংসে দুর্দান্ত ব্যাট করে ম্যাচ সেরা ছিলেন শান্তই। সবশেষ পাঁচ টেস্টে তার সেঞ্চুরি চারটি। অধিনায়ক হিসেবে টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি তার (৪)।

মুশফিকের মতে শান্ত এগিয়ে যাবেন যাবেন আরো বহুদূর। তার ধারণা নেতৃত্বের ভারই শান্তকে অনুপ্রাণিত করে নিজেকে আরো বেশি করে মেলে ধরতে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews