ভরা খালের পাশে কিছু নৌকা ও ছোট ট্রাকে লবণ বোঝাই করছিলেন কয়েকজন শ্রমিক। তাঁদের একজন জানান, বৃষ্টিতে লবণ নষ্ট হবে, তাই গুদামে সরিয়ে নেওয়া হচ্ছে।

আবদুল জলিল নামের একজন চাষির সঙ্গে কথা হয়। তিনি জানান, ৭ ও ৮ এপ্রিল কয়েক ঘণ্টার বৃষ্টিতে খালের দুই পাশে ৭০০ থেকে ৮০০ একর মাঠে লবণ উৎপাদন বন্ধ হয়ে যায়। ন্যায্যমূল্য না পাওয়ায় উৎপাদিত লবণও বিক্রি করা যাচ্ছে না। তিনি বলেন, ‘এক মণ লবণ উৎপাদন করতে খরচ হয় ২৯০ টাকা, বিক্রি করতে হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা। লোকসান দিয়ে আর কত লবণ বিক্রি করব?’

আবদুল জলিল জানান, গত বছরের ২৭ নভেম্বর ভরা খালের উত্তর পাশে ১ একর মাঠে লবণ চাষ শুরু করেন তিনি। ৭ এপ্রিল পর্যন্ত ৪ মাস ১০ দিনে মাঠে উৎপাদিত হয়েছে ৪৫০ মণ লবণ। তিনি বলেন, ‘গত চার মাসই লোকসান দিয়ে লবণ বিক্রি করেছি। দাদনের টাকা পরিশোধ করব দূরে থাক, সংসার চালাব কী দিয়ে ভেবে পাচ্ছি না।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews