পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিরোধী দলের কাজ হওয়া উচিত সরকারের ভালো কাজগুলোকে সমর্থন করা, সমালোচনা না করে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়া এবং প্রয়োজনমতো সহযোগিতা করা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল মাঠে, লক্ষ্মীপুর জেলা বিএনপির গুম, খুন ও জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, আমরা নির্বাচন করেছি, এমপি হিসেবে শপথ নিয়েছি। কখনো জুলাই সনদ পাঠ করার মাধ্যমে শপথ নিতে হবে, এসব আলোচনা কখনো ছিল না এবং হয়নি। জুলাই সনদ নিয়ে যে বিতর্ক হয়েছে, তা তেমন কঠিন নয়। এটি সংসদে প্রথম দিন ঘোষণা করা হয় এবং পরের দিন আলোচনা করা হয়। আলোচনার মাধ্যমে অনেকটা সমাধান হয়। এরপর সংবিধানের মধ্যে কার্যকারিতা শুরু হয়, হ্যাঁ বা না ভোটের মাধ্যমে।
তিনি বলেন, বর্তমানে খাল খননের কাজ চলমান রয়েছে। আমরা ইতোমধ্যে ১৮০ দিনের খাল খনন সম্পন্ন করেছি এবং আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ শেষ হবে। আমরা এক মাস পার করেছি, তাই আমাদের আরও ধৈর্য ধরতে হবে। এই ধৈর্য সরকারি দলকে যেমন ধরতে হবে, তেমনি বিরোধী দলকেও ধরতে হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল