গাজীপুর মহানগরীর কাশিমপুরে পরীক্ষা শেষ করেই বন্ধুদের সাথে হাসিমুখে পুকুরে গোসল করতে গিয়ে মাহিম রিয়াদ (১১) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে সারাবো কোচপাড়া এলাকার সেনা কল্যাণের পুকুরে এ মৃত্যর ঘটনা ঘটে।

মাহিম রিয়াদ সারদাগঞ্জ আয়নাল মার্কেট এলাকার বাসিন্দা ফরহাদ হোসেনের ছেলে এবং সারদাগঞ্জের এ বি সিদ্দিক ইসলামী আলফালাহ দারুল উলুম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, সাঁতার জানত না মাহিম। বন্ধুদের সাথে আনন্দ করতে গিয়ে পানিতে নেমেই তলিয়ে যায় সে। চোখের সামনে বন্ধুকে ডুবে যেতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে সহপাঠীরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বিগবস গার্মেন্টসের সামনে একটি ফার্মেসিতে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মাহিমের পরিবার কোনো অভিযোগ বা সন্দেহ না থাকার কথা জানিয়ে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চেয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews