টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর দেশটির ক্রিকেট বোর্ডে নানা ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এবার ক্রিকেট বোর্ডের (পিসিবি) জাতীয় দলের নির্বাচক কমিটির প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েতে সাবেক দুই অধিনায়ক মিসবাহ-উল-হক ও সরফরাজ আহমেদকে।

আলিম দার পদত্যাগ করায় এই পরিবর্তন আনা হয়। নতুন চার সদস্যের নির্বাচক কমিটিতে রয়েছেন মিসবাহ-উল-হক, সরফরাজ আহমেদ, সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ এবং সাবেক টেস্ট ব্যাটার আসাদ শফিক।

পিসিবি মনে করছে, অভিজ্ঞ নেতৃত্ব ও কারিগরি জ্ঞানের সমন্বয়ে দল নির্বাচনের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। বিশেষ করে জাতীয় দল বর্তমানে একটি পরিবর্তনের সময় পার করছে, তাই নির্বাচনী প্রক্রিয়ায় অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ বলে মনে করছে বোর্ড।

২০২৪ সালের অক্টোবর মাসে নির্বাচক কমিটিতে যোগ দিয়েছিলেন আলিম দার। সাম্প্রতিক কয়েকটি নির্বাচক বৈঠকে মতবিরোধের কারণে তিনি পদত্যাগ করেন।

বিডি প্রতিদিন/কামাল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews