পটুয়াখালীর কুয়াকাটায় মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) সকালে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের নাইউরিপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মিলি আক্তার মায়া নাইউরীপাড়া এলাকার নাঈমের (২৫) স্ত্রী। মায়া চাঁদপুর জেলার খোরশেদ আলমের মেয়ে বলে জানা গেছে।

জানা যায়, রোববার সকালে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের নাইউরিপাড়া গ্রামের নিজ বাড়িতে মিলি আক্তার মায়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী নাঈম। পরে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিষয়টি মহিপুর থানা পুলিশকে অবহিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রায় দুই বছর আগে নাঈম ও মিলির বিয়ে হয়। এরপর থেকে তারা সংসার করে আসছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews