ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে।

তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যা অবিশ্বাস ও সন্দেহের পরিবেশে হয়েছে। এক বৈঠকেই চুক্তি হবে, এমনটা কেউই আশা করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাঘাই জানান, এই কূটনৈতিক প্রক্রিয়ার সফলতা নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর। একই সঙ্গে অতিরিক্ত ও অবৈধ শর্ত থেকে সরে এসে ইরানের ন্যায্য অধিকার ও স্বার্থকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘ইসলামাবাদ টকস’ শিরোনামে শনিবার শুরু হয়ে রবিবার পর্যন্ত টানা ২১ ঘণ্টা এই আলোচনা চলে।

আলোচনা শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আমরা ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, যা ইতিবাচক। তবে এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তাদের সীমারেখা স্পষ্ট করেছে—কোন বিষয়ে সমঝোতা সম্ভব আর কোন বিষয়ে নয়। কিন্তু ইরানের প্রতিনিধিদল সেই শর্তগুলো মেনে নেয়নি।

সূত্র: ডন 

বিডি প্রতিদিন/আশিক 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews