ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানে চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে পাঁচ শিশু-কিশোর আহত হয়েছে। শুক্রবার (১ মে) রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও দর্শনার্থীরা জানান, কয়েকজন যাত্রী নিয়ে নাগরদোলাটি ঘুরছিল। হঠাৎ সেটি ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর পুরো পার্ক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দর্শনার্থীদের অভিযোগ, উদ্যানে অবৈধভাবে এসব নাগরদোলা বসিয়ে ব্যবসা করা হচ্ছিল। কর্তৃপক্ষকে একাধিকবার অপসারণের তাগিদ দেওয়া হলেও তা কার্যকর হয়নি।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নাগরদোলা ভেঙে পড়ে পাঁচজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডি-প্রতিদিন/এআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews