ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে নারীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।

সোমবার রাত ১০টার দিকে সংঘটিত এই নৃশংস ঘটনায় এলাকায় চরম শোক ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গদাধরডাঙ্গী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের আজগর মোল্লার বাড়ির উঠানে এই বর্বরোচিত হামলা ঘটে। অভিযুক্ত আকাশ (২৮) হঠাৎ উত্তেজিত হয়ে বাড়ির উঠানে থাকা লোকজনের ওপর কোদাল নিয়ে ঝাঁপিয়ে পড়েন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি এলোপাথাড়ি কোপাতে থাকেন।

ঘটনাস্থলেই কোদালের আঘাতে মৃত্যু বরণ করেন রাহেলা বেগম (৫০),আমেনা বেগম (৭৫) ও  কাবুল (৪৫)।

হামলায় রিয়াজ মোল্লা (৪৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। 

ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ এলাকা ছেড়ে পালিয়ে যান।

কোতোয়ালি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে একাধিক টিম অভিযান পরিচালনা করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews