ফেনীর ফুলগাজী উপজেলা ছাত্রদলের সদ্য ঘোষিত নতুন কমিটিতে তিন বছর আগে মারা যাওয়া এক ব্যক্তিকে সহ-সভাপতি করা হয়েছে। তিনি আবার ৭২ বছর বয়সী বৃদ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। মঙ্গলবার ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন মিলন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফুলগাজী উপজেলা ছাত্রদলের ৩২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে মো. ইউসুফকে সভাপতি ও কাজী আবদুল আলীম বাবুকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটি প্রকাশের পর দেখা যায়, ৫ নম্বর সহ-সভাপতি হিসেবে শামছুল হুদা মজুমদার নামের এক ব্যক্তির নাম রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, শামসুল হুদা মজুমদার ২০২৩ সালের ৬ই নভেম্বর প্রায় ৭২ বছর বয়সে মারা যান। অথচ তার মৃত্যুর প্রায় তিন বছর পর ১৭ই আগস্ট ঘোষিত ছাত্রদলের উপজেলা কমিটিতে তাকে সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। এ নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে হাস্যরসের সৃষ্টি হয়। পরে মঙ্গলবার রাতে কমিটি সংশোধন করে শামছুল হুদা মজুমদারের জায়গায় তার ছেলে ফরহাদ হোসেনের (ফরহাদ উদ্দিন) নাম বসানো হয়। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন জানান, ভুলবশত সহ-সভাপতি ফরহাদ উদ্দিনের নামের জায়গায় তার বাবা মরহুম শামছুল হুদা মজুমদারের নাম চলে এসেছিল। বিষয়টি নজরে আসার পরপরই আমরা ভুল সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews