সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির কারণে নিজের ফেসবুক পেজে পরিকল্পিত সাইবার আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, ভুয়া ‘ইমপারসোনেশন’ অভিযোগ দেখিয়ে তার ব্যক্তিগত ফেসবুক পেজটি অচল করে দেওয়া হয়েছে।

শনিবার (১৬ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, তার পরিচালিত পেজটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয় এবং এর ফলে পেজটি অকার্যকর হয়ে পড়ে।

রাশেদ খান অভিযোগ করেন, যুক্তি ও মতের মাধ্যমে মোকাবিলা করতে না পেরে একটি পক্ষ তার বক্তব্য বন্ধ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে টার্গেট করছে। তাঁর ভাষায়, “যুক্তিতর্ক যারা মানতে পারে না, তারা মনে করছে পেজ বন্ধ করে দিলে আমার কথা বন্ধ হয়ে যাবে।”

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে গড়ে তোলা তার পেজটি একবারে অচল করে দেওয়া হয়েছে এবং এর আগেও তার একাধিক আইডি ডিজঅ্যাবল করা হয়েছিল।

এ ঘটনার পেছনে ‘গুপ্ত রাজনীতির বিরুদ্ধে লেখালেখি’কে কারণ হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, একটি সংগঠিত গোষ্ঠী তার বিরুদ্ধে সাইবার অপারেশন চালাচ্ছে। তবে তিনি কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেননি।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে অন্য কোনো পক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews