যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’। হোয়াইট হাউজে সাংবাদকিদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। 

ট্রাম্প বলেন, "আমি এটা (মূল্যস্ফীতি)ভালোবাসি। সংখ্যাগুলো চমৎকার ছিল। জানেন আমি আসলে কী ভালোবাসি? আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি।" 

তবে তিনি প্রতিশ্রুতি দেন যে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলে জিনিসপত্রের দাম কমে যাবে।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত তিন বছরে যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম গত মাসে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিকস (বিএলএস)-এর পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় মে মাসে দাম ৪.২% বেড়েছে। এপ্রিলে ৩.৮% থেকে এই বৃদ্ধির মূল কারণ ছিল ইরানে মার্কিন-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে জ্বালানির ক্রমবর্ধমান খরচ। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews