নোয়াখালীর বেগমগঞ্জে মো: রাকিব (২১) নামের এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন থেকে ঢাকার কামরাঙ্গীচর থানার ধর্ষণ মামলার প্রধান আসামি রাকিবকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি রাকিব (২১) লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর ইউনিয়নের জামাল উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে র‌্যাব-১১, সিপিসি ৩, কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো: মুহিত কবীর স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ঢাকার কামরাঙ্গীরচর থানার এ/পি-বড়গ্রাম (চেয়ারম্যান বাড়ি মোচড়) এলাকায় আসামি রাকিবের সাথে একই কারখানায় কাজ করার সুবাদে মামলার বাদির (ভিকটিম) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ২৩ ফেব্রুয়ারি সকালে, পরবর্তীতে বিভিন্ন তারিখ ও সময়ে আসামি ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং কৌশলে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে। ওই ভিডিও চিত্র প্রবাসী স্বামীর নিকট পাঠানোর ভয় দেখিয়ে ভিকটিমের কাছ থেকে বিভিন্ন সময়ে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে সে আরো ২ লাখ টাকা দাবি করে ভিকটিমের কাছে। টাকা না দিলে ভিকটিমের স্বামীকে ও সামাজিক মাধ্যমে নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করে। বাধ্য হয়ে ভিকটিম ঢাকার কামরাঙ্গীরচর থানায় রাকিবকে প্রধান আসামি করে ধর্ষণ ও প্রতারণার মামলা করেন।

র‌্যাব-১১ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: মুহিত কবীর সেনিয়াবাত জানান, গ্রেফতার আসামিকে আইনগত ব্যাবস্থা নেয়ার জন্য মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews