পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (পাবিপ্রবি প্রেসক্লাব) কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মানবজমিন ও জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এমরান হোসেন তানিম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলফি সানি নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংগঠনটির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা নির্বাচন পর্যবেক্ষণ করেন।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মীর হুমায়ুন কবীর এবং নির্বাচন কমিশনার মো. গালিব হাসান।

কার্যকরী পরিষদের নির্বাচিত অন্য সদস্যরা হলেন— প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বি এম মিকাইল হোসাইন (দৈনিক নয়াদিগন্ত), দফতর সম্পাদক পদে মো: সাজ্জাদুল ইসলাম (দৈনিক ইনকিলাব), কোষাধ্যক্ষ পদে আহসান হাবিব আতিক (দৈনিক জনকণ্ঠ), কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম (দ্যা ডেইলি ক্যাম্পাস) ও ভাস্কর চন্দ্র রায় (বুলেটিন বার্তা)।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews